আমি তোমার জীবনতরী বাই - রবীন্দ্রনাথ ঠাকুর

আমি তোমার জীবনতরী বাই

রবীন্দ্রনাথ ঠাকুর


মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',
          সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥
              দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে',
                   আমি বলি 'মিলাই আমি আর কিছু না চাই' ॥
ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',
     গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।
          প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে',
              মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥
মেঘ বলেছে 'যাব যাব', রাত বলেছে 'যাই',
          সাগর বলে 'কূল মিলেছে-- আমি তো আর নাই' ॥
              দুঃখ বলে 'রইনু চুপে তাঁহার পায়ের চিহ্নরূপে',
                   আমি বলি 'মিলাই আমি আর কিছু না চাই' ॥
ভুবন বলে 'তোমার তরে আছে বরণমালা',
     গগন বলে 'তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা'।
          প্রেম বলে যে 'যুগে যুগে তোমার লাগি আছি জেগে',
              মরণ বলে 'আমি তোমার জীবনতরী বাই' ॥
(সংক্ষেপ)









**(আপনারা আমাদেরকে লেখা পাঠাতে পারেন >
Email: megherpal@gmail.com )

Comments